রাবিতে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৮
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। 
 
সোমবার দুপুরে শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। 
 
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদ ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি এহসান মাহফুজ, আক্তারুল ইসলাম আসিফ, মাহফুজ আল আমিন, সাদ্দাম হোসেন, মিজানুর রহমান সিনহা, শাদীদ মুনতাসির এলাহী, সাংগঠনিক সম্পাদক মুশফিক আহমেদ তন্ময়, মেহেদী হাসান মিশু, দপ্তর সম্পাদক আবুল বাশারসহ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি