স্পিনার এ্যাস্টন অ্যাগারের হাতের আঙ্গুল ভেঙ্গে গেছে এবং ভারতের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচ খেলতে পারবেন না। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আজ এ কথা জানানো হয়েছে।
গতকাল ইন্দোরে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ-হাতি স্পিনার অ্যাগারের ডান হাতের কনিষ্টা ভেঙ্গে যায়। স্টিভ স্মিথের দল এ ম্যাচে ৫ উইকেটে হেরে যাওয়ায় স্বাগতিক ভারত পাঁচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে। অস্ট্রেলিয়া দলের ডাক্তার রিচার্ড স্ব এক বিবৃতিতে বলেন, ‘ম্যাচ শেষে এক্সরে করে তার আঙ্গুল ভাঙ্গার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’
‘তিনি দেশে ফিরে যাবেন এবং অস্ত্রোপচারের বিষয়ে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করবেন।’
ভারতের বিপক্ষে চেন্নাইয়ের প্রথম ম্যাচের সেরা একাদশে ছিলেন না ২৩ বছর বয়সী আগার। পরের দুই ম্যাচে ১২৫ রানে ২ উইকেট শিকার করেন।
টিম ম্যানেজমেন্ট তার বদলি হিসেবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কাউকে এখনো চায়নি। ওয়ানডের পর তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দুই দল।
ইত্তেফাক/রেজা
