ফিজি দ্বীপপুঞ্জের দক্ষিণে শক্তিশালী ভূমিকম্প

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪০
ফিজি দ্বীপপুঞ্জের দক্ষিণে মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৪। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। 
 
খবরে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৩.৭১৩৫ ডিগ্রী দক্ষিণ অক্ষাংশ এবং ১৭৬.৯৩৬৬ ডিগ্রী পশ্চিম দ্রাঘিমাংশে ভূ-পৃষ্ঠের ৯৮.০৭ কিলোমিটার গভীরে। এটি মঙ্গলবার গ্রিনিচ মান সময় ৪ টা ২০ মিনিটে আঘাত হানে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু