ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামের স্বামী মতিউর রহমানের সঙ্গে স্ত্রী রাজিয়া খাতুনের (২০) সোমবার রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মতিউর রহমান স্ত্রী রাজিয়া খাতুনকে বেধড়ক মারধর করে। একপর্যায় সাবল দিয়ে বুকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের আপন ভাই ছোয়াব মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছে। স্বামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/জামান
