বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ব্যাট হাতে ভেল্কি তো সবাই দেখেছেন। কিন্তু ধোনি বন্দুক চালাচ্ছেন, এই ছবি কি কেউ দেখেছেন? ঠিক তাই ব্যাটের বদলে হাতে বন্দুক। মহেন্দ্র সিংহ ধোনির পৃথিবীটা যেন হঠাৎই বদলে গেল।
ভারতের কলকাতা পুলিশের পুলিশ ট্রেনিং স্কুলে নতুন রুপে ধরা দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ক্রিকেটের পাশাপাশি বাইকের প্রতি প্রেম ধোনির। সে গল্প সবারই জানা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলার জন্য কলকাতায় গিয়েছিল ভারতীয় দল। বৃষ্টির জন্য অনুশীলন বিঘ্নিত। সেই ফাঁকে ধোনি গিয়েছিলেন শ্যুটিং সারতে।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ধোনির শ্যুটিংয়ের ভিডিও দেখার জন্য প্রচুর মেসেজ পেয়েছি আমরা। ভক্তদের পাঠানো মেসেজ পেয়ে অভিভূত কলকাতা পুলিশ। মাহির শ্যুটিংয়ের ভিডিও তারা পোস্ট করেছে ফেসবুকে। কলকাতা পুলিশের পেজে পোস্ট করা সেই ভিডিও দেখুন।
ইত্তেফাক/রেজা
