রাবি শিক্ষককে মারধরের ঘটনায় মামলা, মানববন্ধন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১০
ইন্টার্নশিপ রিপোর্ট জমা দেয়া নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইন্সস্টিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক মোহা. হাছানাত আলীকে মারধর করায় অভিযু্ক্ত ছাত্র নাহিদ হায়দারের বিরুদ্ধে মামলা হয়েছে।
 
সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষক বাদী হয়ে নগরীর মতিহার থানা মামলা দায়ের করেন। এদিকে নাহিদ হায়দারের বিচার দাবিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
 
প্রসঙ্গত, গত সোমবার দুপুরে আইবিএ-ভবনে তর্কতর্কির এক পর্যায়ে অধ্যাপক মোহা. হাছানাত আলীকে মারধর করেন নবম ব্যাচের ছাত্র নাহিদ হায়দার।
 
এদিকে হামলাকারী ছাত্রের শাস্তি দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের সঙ্গে শিক্ষকদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কেবিএম মাহবুবুর রহমান বলেন, ‘আমরা উপ-উপাচার্য স্যারের দেখা করে হামলাকারী ছাত্রের বিরুদ্ধে প্রশাসনিকভাবে মামলা ও একটি তদন্ত কমিটি গঠনের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছি।’
 
ইত্তেফাক/ইউবি