আফগান বিমান হামলায় ৮ তালেবান নিহত

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৬
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশের এক জঙ্গি গোপন আস্তানায় সোমবার আফগান বিমান হামলায় অন্তত ৮ তালেবান নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার একথা জানায়।
 
তালেবান জঙ্গিরা পাহাড়ি অঞ্চলে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলার জন্য ওই ঘাঁটি ব্যবহার করে থাকে। তালেবান গ্রুপ তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো মন্তব্য করেনি। সিনহুয়া।
 
ইত্তেফাক/সাব্বির