রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার পক্ষে বিজেপি এমপি বরুণ গান্ধী

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১০:৩০
ভারতে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় সমর্থন দিলেন বিজেপি নেতা বরুণ গান্ধী। সরকার রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার বিপক্ষে অবস্থান নেওয়ার মধ্যেই বরুণ গান্ধীর এই মত প্রকাশ পেল। 
 
সেদেশের একটি প্রথম সারির সংবাদপত্রে রোহিঙ্গাদের সমর্থনে একটি মন্তব্য প্রতিবেদন লেখেন বরুণ গান্ধী। প্রতিবেদনে রোহিঙ্গাদের বিতাড়িত না করার আবেদন জানান সুলতানপুরের বিজেপি এমপি। মিয়ানমারে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে আশ্রিত রোহিঙ্গাদের ঠেলে না দেওয়ার কথা বলেন তিনি। তার এই সমর্থন নিয়ে বিতর্ক শুরু হয়েছে দলের মধ্যে। এনডিটিভি।
 
ইত্তেফাক/সেতু