রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চতুর্থ শ্রেণির কর্মচারীদের সংগঠন কর্মচারী ইউনিয়নের কয়েক দফা দাবি নিয়ে ডাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে।
সংগঠনটির নেতারা রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভা কক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ এবং প্রক্টর প্রফেসর ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলামসহ প্রক্টরিয়ালবডির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা ও দাবি পূরণের আশ্বাসের ভিত্তিতে কর্মচারী ইউনিয়ন তাদের কর্মবিরতি স্থগিত করার ঘোষণা দেয়।
আরো পড়ুন : ফায়ার ম্যান সোহেল রানার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নুর আলম মিয়া এবং সাধারণ সম্পাদক মো. রশিদুল হকের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সংগঠনটির কর্মবিরতি স্থগিত করার বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তি।
ইত্তেফাক/ইউবি
