নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের কচুগড়া-বটতলা সড়ক থেকে মঙ্গলবার রাতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম আবু বক্কর সিদ্দিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কচুগড়া বাজার হতে প্রতিদিনের মত আবু বক্কর সিদ্দিক (২৬) মোটর সাইকেলে বাড়ি আসার পথে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামে পৌঁছুলেই তাকে কে বা কারা জবাই করে তাকে সড়কের পাশে ফেলে রাখে।
খবর পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে কলমাকান্দা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ওসি একেএম মিজানুর রহমান জানান, লাশটি ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনা প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
ইত্তেফাক/জামান
