পিরোজপুরের কাউখালীতে পাভেল শরীফ (২৫) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল সাড়ে ১০টায় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ কারাদণ্ডের আদেশ দেন।
আরো পড়ুন : রংপুরে নাশকতার পরিকল্পনা, জামায়াতের আমিরসহ গ্রেফতার ৬
সূত্র জানায়, সোমবার সকালে পিরোজপুরের জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাউখালীর চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতী গ্রামে অভিযান চালিয়ে গাজা সেবন অবস্থায় পাভেল শরীফকে আটক করে। পাভেলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য আইনে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
ইত্তেফাক/ইউবি
