‘পাগলি’ ডায়ানাতেই পাগল হয়েছিলেন ট্রাম্প!

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৪
ব্রিটেনের প্রাক্তন যুবরানি ডায়ানাকে দেখে নাকি ভীষণ মুগ্ধ হয়েছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি প্রকাশিত সতেরো বছর আগের এক রেডিও সাক্ষাৎকারে ট্রাম্পকে বলতে শোনা যায়, ডায়ানা ‘পাগল’ ছিলেন। তবে তাকে নিয়ে বিছানায় যেতে দু’বার ভাবতামও না। ওর সেই উচ্চতা ছিল, সেই সৌন্দর্য ছিল, গায়ের চামড়াটাও... সব মিলিয়ে উনি অসাধারণ।
IMG0
তবে ট্রাম্পের মুখনিঃসৃত এই সব ‘বাণী’ ডায়ানা বেঁচে থাকাকালে শোনা যায়নি। জানা গেছে, সড়ক দুর্ঘটনায় প্রিন্সেসের মৃত্যুর তিন বছর পরে ওই সাক্ষাৎকার দিয়েছিলেন ট্রাম্প। ২০০০ সালে ডিজে হাওয়ার্ড স্টার্নের রেডিও শোতে। ট্রাম্পের চোখে সবচেয়ে ‘আকর্ষণীয়’ নারী কারা? এমন বিষয়ের আলোচনায় প্রথমেই নিজের স্ত্রী মেলানিয়া ও প্রাক্তন স্ত্রী ইভানার পরেই ডায়ানার নাম বলেছিলেন ট্রাম্প।
IMG1
তবে শুধু এই সাক্ষাৎকারে নয়, প্রাক্তন যুবরানিকে নিয়ে তিনি যে মুগ্ধ তা ট্রাম্প অকাতরে জানিয়েছেন তার বই, ‘দি আর্ট অব দ্য কামব্যাক’ এ। ডায়ানার মৃত্যুর তিন মাস পরে প্রকাশিত হয়েছিল এই বইটি। তাতে ট্রাম্পের ভাষ্যে রয়েছে, ‘মানুষকে এক নিমেষে মুগ্ধ করে দেওয়ার কী ক্ষমতা ছিল ওর, তা আমি দেখেছি। উনি এলেই গোটা ঘর আলোয় ভরে উঠত। এমনই ওর জাদু। উনি প্রকৃত যুবরানি- স্বপ্নের নারী।’
IMG2
বইয়ে কিছুটা মার্জিত হয়ে কথা বললেও রেডিও শোতে ট্রাম্পের মুখের আগল খুলে গিয়েছে। বলেছেন, ‘বিছানায় যাওয়ার আগে অবশ্য ওকে এইচআইভি টেস্ট করাতে বলতাম।’ তবে বাস্তব জীবনে ট্রাম্প এবং ডায়ানার বিভিন্ন সময়ে দেখা হয়েছে। ১৯৯৫ সালে ম্যানহাটনের হিলটন হোটেলে এক নৈশভোজে তারা নাকি এক টেবিলেই বসেছিলেন। তবে ধনকুবের ট্রাম্প যতই ডায়ানার গুণমুগ্ধ হোন, প্রাক্তন যুবরানি তাকে নিয়ে কোনো উৎসাহ দেখিয়েছেন, এমনটা দেখা যায় না। ২০১৫ সালে একটি ব্রিটিশ চ্যানেলের উপস্থাপক সেলিনা স্কট দাবি করেন, যুবরাজ চার্লসের সঙ্গে বিচ্ছেদের কয়েক মাস পরেই কেনসিংটন প্যালেস (ডায়ানা সেখানেই থাকতেন) বিরাট ফুলের তোড়ায় ভরিয়ে দেন ট্রাম্প। সেই তোড়ার এক একটি ফুলের দামই ছিল একশো পাউন্ড। ডায়ানার মৃত্যুর পরেও ট্রাম্প নাকি ঘনিষ্ঠ বন্ধুবান্ধবকে বলেছিলেন, ওই মোহময়ী মহিলার সঙ্গে ‘ডেট’ করতে না পারাটা তার জীবনের সব চেয়ে বড় আক্ষেপ। নিউজউইক।
 
ইত্তেফাক/সেতু