রাজশাহীতে ছাত্রদল নেতার ওপর আওয়ামী লীগের হামলার তীব্র নিন্দা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২৩
 
রাজশাহী জেলা ছাত্রদল নেতা শাহীন শওকত মিলনকে মঙ্গলবার রাতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।
 
বুধবার বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, অবৈধ সরকার তাদের নিজ দল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সহিংসতা বন্ধ করতে না পেরে ছাত্রদল নেতা-কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েছে। আধিপত্য বিস্তারের লড়াইয়ে ক্ষমতাসীন দল ও তার অংঙ্গসংগঠন গুলো যখন একে অপরকে হত্যা করে, দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে, তাদের সন্ত্রাসী কার্যকলাপকে প্রতিরোধে ব্যর্থ হয়ে কোনো কারণ ছাড়াই একের পর এক ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলা করছে। রাজশাহী জেলা ছাত্রদল নেতা শাহীন শওকত মিলন এর ওপর হামলা একটি উদাহরণ মাত্র।
 

ইত্তেফাক/এএম।