ভুটানকে হারিয়ে শিরোপার আরো কাছে বাংলাদেশ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪৬
সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বুধবারের এই জয়ে শিরোপার আশা টিকে থাকছে বাংলাদেশের।
 
বুধবার সন্ধ্যা সাতটার সময় শুরু হওয়া ভারত ও নেপাল ম্যাচে ভারত জিতলে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট সমান হবে। কিন্তু মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জেতায় শিরোপা আসবে বাংলাদেশের ঘরে। কিন্তু নেপাল জিতলে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশকে হারানোয় চ্যাম্পিয়ন হবে তারা। 
 
ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশের জয়েল নায়ক জাফর ইকবাল। দ্বিতীয়ার্ধে নামা জাফর ইকবালই ড্রয়ের ভাগ্য দেখতে থাকা ম্যাচটিতে জয় নিয়ে আসে বাংলাদেশ। ম্যাচের ৮১ ও ৮৪ মিনিটে গোল দুটি করেছেন জাফর।
 
ইত্তেফাক/সাব্বির