রাজশাহীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৬
 
রাজশাহীর গোদাগাড়ীতে পরিবারিক কলহের জের ধরে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। উপজেলার জলাহার গ্রাম থেকে বুধবার সকালে লাশ উদ্ধার করে পুলিশ। স্বামীসহ পরিবারের সব সদস্য পলাতক রয়েছেন।
 
এলাকাবাসী জানায়, প্রায় ৮ বছর আগে একই গ্রামের মাসদার আলীর ছেলে জহুরুলের সঙ্গে খাইরুল আলমের মেয়ে সাহিদার  বিয়ে হয়। বিয়ের পর থেকে সাহিদার শ্বশুর-শাশুড়ি ও ননদ যৌতুক এবং নানা কারণে তাকে অত্যাচার করতে থাকেন।
 
তিনি নির্যাতন সহ্য করতে না পেরে গলায় ফাঁস দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
 
গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশটি পেয়েছি। স্বামীর পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।
 
প্রাথমিক ভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। কিন্তু সাহিদার পরিবারের দাবি শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে।
 
 
ইত্তেফাক/ আরকেজি