জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি আশঙ্কা প্রকাশ করেছেন, বাংলাদেশে থাকা ৮ লাখ রোহিঙ্গা নিজেদের দেশে ফিরতে পারবে কী না। বুধবার বাংলাদেশ সফর শেষে জেনেভায় ফিরে তিনি এ কথা বলেন।
তিনি রাষ্ট্রহীন রোহিঙ্গাদের রাষ্ট্রহীনতার বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের আশা প্রকাশ করেন। জেনেভায় সংবাদ সম্মেলনে ফিলিপ্পো গ্রান্ডি বলেন, এটা পরিষ্কার সংকটের মূলটা মিয়ানমারে, কিন্তু সমাধানটাও মিয়ানমারে। যদি এই সংকট সমাধান না হলে এই অঞ্চলে জঙ্গিবাদ ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেক বেশি।
তিনি বলেন, যেহেতু রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সময় লাগবে, যদি এটি হয় এবং সহিংসতা বন্ধ হয়- তখন গুরুত্বপুর্ণ হবে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের মধ্যমেয়াদী সমাধান খুঁজে বের করা। রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টির সমাধান করতে হবে। যদি শুধু যাদের বৈধ কাগজপত্র আছে তাদের ফেরত নেয়া হয় তাহলে খুব অল্প সংখ্যক লোকই ফেরত যেতে পারবে। রয়টার্স।
ইত্তেফাক/সাব্বির
