রাজশাহীর তানোর, মোহনপুর ও দুর্গাপুরে বজ্রপাতে এবং পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে তিন উপজেলায় এ সব ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- তানোরের কৃষক ইমদাদুল হক (২৮), মোহনপুরের স্কুল ছাত্র রাকিব হোসেন (১৬) ও দুর্গাপুরের গৃহবধু তাজেনা খাতুন (৩৫)।
জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে কলমা ইউনিয়নের নইতিপাড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে ইমদাদুল হক মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান।
অন্যদিকে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মোহনপুর উপজেলা সিংগমারা গ্রামের আব্দুল লতিফের ছেলে এবং ফুলসু উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাকিব সবজি খেতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বুধবার দুপুরে দূর্গাপুরের ঝালুকা গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে তাজেনা খাতুন নামে এক গৃহবধূ মারা যান। তিনি ঝালুকা গ্রামের সাইদুর রহমানের স্ত্রী।
ইত্তেফাক/ইউবি
