জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) লোক প্রশাসন বিভাগে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সহযোগী অধ্যাপক ড. জেবউননেছা। তিনিই প্রথম এই বিভাগে নারী সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। বুধবার বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ৯ (১) ধারা অনুযায়ী তিনি এ দায়িত্ব পেয়েছেন।
ড. জেবউননেছা ২০১০ সালে জাবিতে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১২ সালে তিনি সহকারী অধ্যাপক ও ২০১৬ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।
তিনি ১৯৯৪ সালে নারায়ণগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে এসএসসি ও ১৯৯৬ সালে একই স্কুল থেকে প্রথম শ্রেণিতে এইসএসসি পাস করেন।
এছাড়া তিনি ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতক ও পরে একই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৭ সালে ভারতের বর্ধমান ইউনিভার্সিটি থেকে তিনি ‘পোস্ট ডক্টরেট রিসার্চ’ ডিগ্রিও লাভ করেন।
নতুন দায়িত্ব সম্পর্কে জেবউননেছা বলেন, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের সময় উপযোগী শিক্ষাদান করে গড়ে তোলার লক্ষে কাজ করে যাব। এজন্য সব শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি।
ইত্তেফাক/আরকেজি
