ভারতের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা দক্ষিণ আফ্রিকার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৫
ভারতের বিপক্ষে জানুয়ারিতে অনুষ্ঠিতব্য সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। সিরিজের তিনটি টেস্ট ম্যাচ যথাক্রমে কেপ টাউন, সেঞ্চুরিয়ান ও জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে। দীর্ঘ আলোচনার পরে গত সপ্তাহে সিরিজের ম্যাচগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় দুই বোর্ড। তিনটি টেস্ট ছাড়াও এই সিরিজে আরো রয়েছে ছয়টি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ।
 
সেঞ্চুরিয়ানে দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে একটি রয়েছে দিবা-রাত্রির ম্যাচ। বাকিগুলো ডারবান, কেপ টাউন, জোহানেসবার্গ ও পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত হবে। এছাড়া জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ান ও কেপ টাউনে একটি করে টি-২০ ম্যাচ আয়োজিত হবে। পুরুষ দলের পাশাপাশি ভারতীয় নারী দলের বিপক্ষে ৫-২৪ ফেব্রুয়ারির মধ্যে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে প্রোটিয়া নারী দল। এই সিরিজের আগে জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০-২২ ডিসেম্বর পার্লে একটি তিনদিনের ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। এরপরই জিম্বাবুয়ের বিপক্ষে পোর্ট এলিজাবেথে ২৬-২৯ ডিসেম্বর চারদিনের একটি দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।
 
ভারতীয় সিরিজের সূচি:
৩০-৩১ ডিসেম্বর : অনুশীলন ম্যাচ, পার্ল
৫-৯ জানুয়ারি : প্রথম টেস্ট, কেপ টাউন
১৩-১৭ জানুয়ারি : দ্বিতীয় টেস্ট, সেঞ্চুরিয়ান
২৪-২৮ জানুয়ারি : তৃতীয় টেস্ট, জোহানেসবার্গ
১ ফেব্রুয়ারি : প্রথম ওয়ানডে, ডারবান (দিবা/রাত্রি)
৪ ফেব্রুয়ারি : দ্বিতীয় ওয়ানডে, সেঞ্চুরিয়ান
৭ ফেব্রুয়ারি : তৃতীয় ওয়ানডে, কেপ টাউন (দিবা/রাত্রি)
১০ ফেব্রুয়ারি : চতুর্থ ওয়ানডে, জোহানেসবার্গ (দিবা/রাত্রি)
১৩ ফেব্রুয়ারি : পঞ্চম ওয়ানডে, পোর্ট এলিজাবেথ (দিবা/রাত্রি)
১৬ ফেব্রুয়ারি : ষষ্ঠ ওয়ানডে, সেঞ্চুরিয়ান (দিবা/রাত্রি)
১৮ ফেব্রুয়ারি : প্রথম টি২০, জোহানেসবার্গ
২১ ফেব্রুয়ারি : দ্বিতীয় টি২০, সেঞ্চুরিয়ান (দিবা/রাত্রি)
২৪ ফেব্রুয়ারি : তৃতীয় টি২০, কেপ টাউন (দিবা/রাত্রি)
 
ইত্তেফাক/সেতু