চা বিরতের ঠিক আগে মারক্রাম আউট

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ২১:৫৬
টসে হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করে দক্ষিণ আফ্রিকা। ডীন এলগার ও অভিষিক্ত এইডেন মারক্রামের ব্যাটিং দৃঢ়তায় শক্ত ভিত্তি পেয়েছে প্রোটিয়ারা। চা বিরতি পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৫৫ ওভারে ১ উইকেটে ১৯৮ রান।
 
চা বিরতির ঠিক আগের ওভারে বোলিংয়ে আসেন মিরাজ। ওভারের প্রথম বলে স্ট্রাইকিং প্রান্তে থাকা এলগার কোন রান নেন নি। দ্বিতীয় বলটি সফট হ্যান্ডে খেলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে দেন । আর তখনি রান নেয়ার জন্য অপর প্রান্ত থেকে দৌড় দেন টেস্ট অভিষেকে সেঞ্চুরির দারপ্রান্তে থাকা মারক্রাম (৯৭)। মারক্রাম দৌড় দিলেও ক্রিজেই থাকেন এলগার। তাই মাক্রারাম উল্টোপথে ফিরে আসতে দেখেন মোমিনুলের থ্রো করা বল কুড়িয়ে নিয়ে স্ট্যাম্প ভেঙ্গে দিয়েছে মিরাজ। সফরে প্রথম উইকেট পেল বাংলাদেশ। মারাক্রামের বিদায়ে ক্রিজে আসেন হাশিম আমলা।
 
ওই ওভারের চতুর্থ বলে ২ রান নিয়ে ক্যারিয়ারের নবম টেস্ট শতক তুলে নিয়েছে প্রোটিয়া উদ্বোধনী ব্যাটসম্যান এলগার। 
 
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজে পচেফস্ট্রুমে  প্রথম টেস্ট ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নেয় টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। এই বাংলাদেশ টেস্ট দলে ফিরেছেন মাহমুদউল্লাহ। মুশফিকুর রহিমের বদলে উইকেটরক্ষক লিটন দাস। তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান পেস আক্রমণে থাকবেন। এদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে অভিষেক হচ্ছে এইডেন মারক্রাম ও অ্যান্ডিল ফেলুকোয়াইয়ো।
 
IMG0
 
২০০২ সালের পর এই সেনওয়েস পার্কে দ্বিতীয়বার টেস্ট হতে যাচ্ছে। ১৫ বছর আগেও এ ভেন্যুর একমাত্র টেস্টে খেলেছিল দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ। আগের দুটি সফরের চারটি টেস্টেই ইনিংস ব্যবধানে হার মেনেছিল টাইগাররা। তবে এখন বাংলাদেশ বদলে যাওয়া এক দল। ঘরের মাঠে যেমন সাফল্য পাচ্ছে, তেমনি বিদেশেও ভালো খেলছে আগের চেয়ে। কয়েক বছরের ধারাবাহিক সাফল্যই আত্মবিশ্বাসী করে তুলেছে মুশফিকুর রহিমদের। দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারানো অসম্ভব মনে করেন না বাংলাদেশি অধিনায়ক। নিজেদের সেরাটা দিলে বিশ্বের যে কোনও দলকে হারানো সম্ভব বিশ্বাস করেন মুশফিক।
 
বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
 
দক্ষিণ আফ্রিকা দল: ডিন এলগার, এইডেন মারক্রাম, হাশিম আমলা, তেম্বা বাভুমা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), অ্যান্ডিল ফেলুকোয়াইয়ো, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, মর্নে মরকেল ও ডুয়েনে অলিভিয়ের।
 
ইত্তেফাক/ রেজা