ফ্রান্সের জাদুঘরে মোনা লিসার ‘নগ্ন মূর্তি’

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১২:২২
ফ্রান্সের একটি জাদুঘরে প্রায় দেড়শ বছর আগের তৈরি একটি নগ্ন মূর্তি পাওয়া গেছে। যার সঙ্গে লিওনার্দো দ্য ভিঞ্চির চিত্রকর্ম মোনা লিসার ছবির মিল রয়েছে বলে ফ্রান্সের বিশেষজ্ঞরা দাবি করছেন।
 
বিশেষজ্ঞরা বলছেন ফ্রান্সের লুভর মিউজিয়ামেই কেবল মোনা লিসার চিত্রকর্ম সংরক্ষিত আছে বলে ধারণা করা হচ্ছিল। তবে ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরে অবস্থিত কোন্ডে জাদুঘরে একজন নারীর মূর্তি পাওয়া যায়। যা ১৮৬২ সাল থেকে ওই জাদুঘরে আছে। যার নাম লেখা রয়েছে মোনা বানা। মোনা লিসার যে ছবিটি ভিঞ্চি এঁকেছিলেন তার সঙ্গে বিভিন্ন দিক থেকে এর যথেষ্ট মিল রয়েছে।  
 
পনর শতকে ইতালির রেঁনেসার সময় মোনা লিসার এই ছবিটি আঁকেন লিওনার্দো দ্য ভিঞ্চি। যা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চিতকর্ম হিসেবে পরিচিতি পেয়েছে।
 
ইত্তেফাক/কেআই