পাকিস্তানি ক্রিকেটার ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে এক নারীকে বিয়েসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যোগাযোগ বন্ধ করার অভিযোগ ওঠেছে। ডাচ বংশাদ্ভুত আফগানিস্তানের ওই নারী নিজেই এই অভিযোগ এনেছেন। গত সপ্তাহে অজ্ঞাত পরিচয়ের এই নারীর সঙ্গে ইমাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ওই ডাচ তরুণী বলেন, দেখা করার আগে ইমাদ আমাকে বলেছিল যে সে আমাকে বিয়ে করতে চায়। তার আগে সে আমার সঙ্গে দেখা করতে চায়। কিছু সময় কাটাতে চায়। এরপর লন্ডনে আমাদের দেখা হয়। দুইবার আমরা দেখা করি। জুলাইতে প্রথম দেখা হয়। এরপর চলতি মাসের শুরুতেও একবার দেখা হয়। শেষ দেখার পর থেকেই ইমাদ আমাকে এড়িয়ে চলছে।’
অবশ্য ওই তরুণীর অভিযোগ অস্বীকার করেছেন ইমাদ ওয়াসিম জিও নিউজকে বলেছেন, ‘আমি এখন সিঙ্গেল। বিয়ের জন্য কাউকে কোনও ধরনের প্রতিশ্রুতি দেইনি।’
ইমাদের বক্তব্যে বিষয়ে ওই নারী বলেন, ‘আমরা একসঙ্গে কিছু সময় কাটিয়েছি। আপনি তো ভিডিও ফটোশপ করতে পারবেন না। ভিডিওতে আপনারা স্পষ্ট দেখতে পাবেন আমাকে ও তাকে। সে যদি আমার সঙ্গে সম্পর্ক রাখতে না চায়, ভালো কথা। সে এ জন্য দুঃখ প্রকাশ করুক।’ অন্য নারীদেরও ইমাদের ব্যাপারে সতক্য করে দেন ওই তরুণী। বলেন, ‘আমি অন্যদেরও সতর্ক করে দিতে চাই। কারণ সে তোমাদের সরলতা ও সৌন্দর্যেরকে ব্যবহার করে সুযোগমতো কেটে পড়বে।’
ইত্তেফাক/কেআই
