ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা রুহিয়া পশ্চিম ইউনিয়নের দেবু (২৩) দেবী দেখার আগেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টায় মোটরসাইকেল দুর্ঘটনায় দেবু নিহত হন।
দেবু সদর উপজেলা রুহিয়া পশ্চিম ইউনিয়নের মণ্ডলাদাম গ্রামের বকুলের ছেলে এবং রুহিয়া ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী।
দেবুর পরিবারের লোকজন জানান, রাত ১১টায় দেবু তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে দিনাজপুরে দেবী দেখার উদ্দেশ্য রওনা দিলে দিনাজপুর পৌঁছার আগেই পথিমধ্যে দশ মাইল নামক এলাকায় একটি ট্রাকের সঙ্গে দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তার দুই বন্ধু গুরুতর আহত হয়ে বর্তমানে রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
