তামিম-মুমিনুলের ব্যাটে তৃতীয় দিনের খেলা শুরু

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০৭
পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। শনিবার তামিম ইকবাল ও মুমিনুল হক বাংলাদেশের প্রথম ইনিংসে ফের ব্যাটিং করেছেন। বাংলাদেশের সামনে ফলোঅন এড়াতেও এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে।
 
গতকাল দিনশেষে ৩ উইকেটে ১২৭ রান করেছিল বাংলাদেশ। আজ সেখান থেকেই বাংলাদেশ ফের প্রথম ইনিংসের খেলা শুরু করেছে। এখনো টাইগারদের তাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে। ফলোঅন এড়াতেও এখনো ১৭০ রান করা প্রয়োজন।
 
এর আগে দক্ষিণ আফ্রিকা তিন উইকেটে ৪৯৬ রান তোলে ইনিংস ঘোষণা করে। ডিন এলগার ১৯৯ ও হাশিম আমলা ১৩৭ রান করেন।
 
ইত্তেফাক/কেআই