২১৮ রান নিয়ে লাঞ্চ বিরতিতে টাইগাররা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০৫
পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে টাইগার ব্যাটসম্যান মোমিনুল হকের ব্যাটে লড়াই করছে বাংলাদেশ। মোমিনুলের অপরাজিত ৭২ রানে ভর করে ২১৮ রান সংগ্রহ করে লাঞ্চ বিরতিতে গিয়েছে টাইগাররা । আরেক ব্যাটসম্যান মাহমুদুল্লাহ ২৬ রানে অপরাজিত আছেন। 
 
এর আগে তৃতীয় দিনের খেলা শুরু হলে বেশিদূর যেতে পারেননি টাইগার ব্যাটসম্যান তামিম ইকবাল। দলীয় ১৫৮ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেছেন তিনি। তামিমের বিদায়ের পর ক্রিজে আসেন মাহমুদুল্লাহ।
 
মাহমুদুল্লাহ ও মোমিনুল আক্রমণাত্মক ক্রিকেট খেলতে শুরু করেন। ১৪.৩ ওভারে দুজনে ৬০ রানের জুটি গড়ে তোলেন। এই জুটির গড়ার মধ্যেই মোমিনুল ক্যারিয়ারের ১২ তম ফিফটি তুলে নেয়।
  
এর আগে গতকাল দিনশেষে ৩ উইকেটে ১২৭ রান করেছিল বাংলাদেশ। আজ সেখান থেকেই বাংলাদেশ ফের প্রথম ইনিংসের খেলা শুরু করেছে। এখনো টাইগারদের তাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে। ফলোঅন এড়াতেও এখনো ১৭০ রান করা প্রয়োজন।
 
এর আগে দক্ষিণ আফ্রিকা তিন উইকেটে ৪৯৬ রান তোলে ইনিংস ঘোষণা করে। ডিন এলগার ১৯৯ ও হাশিম আমলা ১৩৭ রান করেন।
 
ইত্তেফাক/ রেজা