কথা চিরন্তন

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৯:২৮

এমন দুঃখ আছে যাকে ভোলার মতো দুঃখ আর নেই

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

যে মানুষের বৃত্ত যত বেশি বিস্তৃত, সে তত বেশি দুঃখী। আশ্চর্য এই যে, সে-কথা জেনেও মানুষ তার গণ্ডির রেখা দূর থেকে দূরান্তরে টেনে নিয়ে চলেছে

—জরাসন্ধ

 

দুঃখের নীরব ভাষা হচ্ছে কান্না

—ভলটেয়ার

 

দুঃখ-কষ্টই হলো এ জগতের চরম লজ্জা—তাকে রোমাঞ্চকর করে দেখার নেই কোনো সার্থকতা। মানুষ যেন তাকে ঘৃণা করতে শেখে আর প্রতি মুহূর্তে সংগ্রামের ভেতর দিয়ে ঘটাতে পারে তার বিলোপ

—ম্যাক্সিম গোর্কি