অনুষ্ঠিত হলো 'বিআইএফ আইটি কনফারেন্স'

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩৮
 
বাংলাদেশ ইনোভেশন ফোরামের আয়োজনে শনিবার অনুষ্ঠিত হলো 'বিআইএফ আইটি কনফারেন্স'।
 
তথ্য-প্রযুক্তির বিকাশের এই যুগে স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে দিনে দিনে প্রয়োজন বেড়ে চলেছে দক্ষ জনবলের। আর এই লক্ষ্যকে সামনে রেখে বিকাশমান সেক্টরগুলো নিয়ে বেসিস মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত হলো এই বিআইএফ আইটি কনফারেন্স।
 
শনিবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এই কনফারেন্সে দিনব্যাপী ৬টি টেকনিক্যাল সেমিনারের আয়োজন করা হয়। স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং অভিজ্ঞ ব্যক্তিবর্গ উক্ত সেমিনারগুলি পরিচালনা করেন।
 
কনফারেন্সে সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি জনাব মুস্তফা জব্বার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লিডস কর্পোরেশন লিমিটেড এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও জনাব শেখ ওয়াহিদ।
 
বিআইএফ আইটি কনফারেন্সে সহযোগিতায় ছিলো লিডস কর্পোরেশন লিমিটেড, রাইজ আপ ল্যাবস, ই-সফট, ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ ও আলিভিন আইটি লিমিটেড এবং ভেন্যু পার্টনার-বেসিস।
 
ইত্তেফাক/জামান