'দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই'

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫২
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম বলেছেন, সামনে আমাদের একটিই লক্ষ, জাতির পিতাকে দেশ পরিচালনার জন্য সুযোগ দিতে না পরলেও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে যেন কোন ভাবে বঞ্চিত না করি। একটি কথা মনে রাখবেন, দেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই।
 
শনিবার দুপুরে বাঘা পৌর সভাকে 'ক' শ্রেণিতে উন্নীত করণ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, 'বাঘা পৌর এলাকার সকল নাগরিকের বাড়িতে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। সেই সাথে গুরুত্বপূর্ণ নগর উন্নয়নের দ্বিতীয় ধারায় রাস্তাঘাট ও বাজার উন্নয়ন করা হবে।'
 
বাঘা পৌর মেয়র আক্কাস আলীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, 'আমরা একটু দেরিতে হলেও অনেক ভাল কিছু প্রকল্প গ্রহণ করেছি। এগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এ জন্য তিনি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। একই সাথে বাস্তবায়নকৃত প্রকল্পের নাম এবং বরাদ্দের পরিমাণ পৌর সভার ওয়েব সাইডে তুলে ধরার আহ্বান জানান পৌর কর্তৃপক্ষকে।
 
তিনি বলেন, নির্বাচনমুখী রাজনীতিতে আমি বাঘা পৌরবাসির কাছে ঋণী। এ জন্য সামনের দিনে বাঘা পৌর সভাকে আরও শক্তিশালী করা হবে। তিনি পৌরবাসীদের উদ্দেশ্যে বলেন, আমার কাছে আপনাদের দাবি করার অধিকার আছে। আপনারা কেউ সংকোচ না করে কোন-কোন এলাকায় কি ধরনের সমস্যা আছে সেগুলো সঠিক সময়ে আমাকে জানাবেন।
 
ইত্তেফাক/জামান