পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে লাঞ্চ বিরতি শেষে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। আর ব্যাটিংয়ে নেমেই ৬৩ ওভারের তৃতীয় বলে কেশব মহারাজের শিকার হয়ে সাজঘরে ফিরে গেছেন উইকেটে সেট ব্যাটসম্যান মোমিনুল।
মহারাজের শর্ট লেন্থের বল মোমিনুলে ব্যাটে লেগে ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়ানো মার্করামের হাতে গিয়ে জমা হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দলীয় সংগ্রহ ৬৬ ওভারে ৫ উইকেটে ২২৭। মাহমুদুল্লাহ ৩০ ও সাব্বির রহমান ০ রানে ক্রিজে অপরাজিত আছেন।
এর আগে তৃতীয় দিনের খেলা শুরু হলে বেশিদূর যেতে পারেননি টাইগার ব্যাটসম্যান তামিম ইকবাল। দলীয় ১৫৮ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেছেন তিনি। তামিমের বিদায়ের পর ক্রিজে আসেন মাহমুদুল্লাহ।
মাহমুদুল্লাহ ও মোমিনুল আক্রমণাত্মক ক্রিকেট খেলতে শুরু করেন। ১৪.৩ ওভারে দুজনে ৬০ রানের জুটি গড়ে তোলেন। এই জুটির গড়ার মধ্যেই মোমিনুল ক্যারিয়ারের ১২ তম ফিফটি তুলে নেয়।
এর আগে গতকাল দিনশেষে ৩ উইকেটে ১২৭ রান করেছিল বাংলাদেশ। আজ সেখান থেকেই বাংলাদেশ ফের প্রথম ইনিংসের খেলা শুরু করেছে। এখনো টাইগারদের তাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে। ফলোঅন এড়াতেও এখনো ১৭০ রান করা প্রয়োজন।
এর আগে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ৪৯৬ রান তোলে ইনিংস ঘোষণা করে। ডিন এলগার ১৯৯ ও হাশিম আমলা ১৩৭ রান করেন।
ইত্তেফাক/ রেজা
