অর্থনৈতিক সম্পর্ক নিয়ে জাপানী প্রধানমন্ত্রী ও রুশ উপ-প্রধানমন্ত্রীর বৈঠক

আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৪:১১
জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আরকাদি দভরকোভিচ। কিয়োটোয় অনুষ্ঠেয় আন্তর্জাতিক ফোরাম সায়েন্স এন্ড টেকনোলজি ইন সোসাইটির (এসটিএস) সম্মেলনে যোগ দিতে রুশ উপ-প্রধানমন্ত্রী বর্তমানে জাপান সফরে রয়েছেন। 
 
দভরকোভিচের প্রেস সেক্রেটারি আলিয়া সামিগুল্লিনা সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, বৈঠকে উভয়ে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এছাড়া দভরকোভিচ ২০১৮ সালের ফিফা বিশ্বকাপ উপলক্ষে রাশিয়া সফর করতে জাপানী ফুটবল প্রেমীদের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী অ্যাবে এবং রুশ উপ-প্রধানমন্ত্রী এসটিএসের মূল অধিবেশনে অংশ নিচ্ছেন। তাস।
 
ইত্তেফাক/সেতু