স্প্যানিশ প্রিমিয়ার ফুটবল লিগে নিজেদের সপ্তম ম্যাচে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার রাতে লিগানেসের সাথে গোলশূন্য ড্র করে তারা। ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানটি হারালো আ্যাটলেটিকো মাদ্রিদ।
নিজেদের মাঠে খেলার সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থাকা লিগানেস। আক্রমণের পাশাপাশি অ্যাটলেটিকো মাদ্রিদকে চাপেও রেখেছিলো তারা। তাই গোলের ভালো সুযোগ তৈরি করতে পারেনি মাদ্রিদ। তারপরও দ্বিতীয়ার্ধে গোলের বেশক’টি সুযোগ হাতছাড়া করে মাদ্রিদ। তাই নিজেদের নৈপুণ্যে ড্র নিয়ে মাঠ ছাড়তে পারে লিগানেস।
এই ড্র’তে ৭ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে মাদ্রিদ। সমান সংখ্যক ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে লিগানেস।
ইত্তেফাক/কেআই
