বার্নাব্যুতে রিয়ালের নায়ক ইসকো

আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ০৯:২২
চলতি মৌসুমে লা লিগা ম্যাচে ঘরের মাঠে প্রথম জয় পেল রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ইসকোর জোড়া গোলে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়েছে তারা। এই জয়ে সাত ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান রিয়ালের।
 
লিগে এবার নিজেদের মাঠে দুই ম্যাচ ড্র ও একটিতে হেরে যায় রিয়াল। তাই বার্নাব্যুতে জয়ের আশায় মাঠে নামে জিনেদিন জিদানের শিষ্যরা। সেই মিশনে রিয়ালের নায়ক হয়ে রইলেন ইসকো। ৩০ মিনিটে প্রথম গোলটি করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। রোনালদোর বাড়ানো বল ডি-বক্সের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে প্রতিপক্ষের জাল ভেদ করেন ইসকো।
IMG0
প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি কোনো দল। ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসকো। বাঁ দিক থেকে অ্যাসেনসিওর বাড়ানো বল জোরালো শটে গোলটি করেন তিনি। ফলে ২-০ ব্যবধানে জিতে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।
 
ইত্তেফাক/কেআই