কাতালোনিয়ায় স্বাধীনতার পক্ষে ৯০ শতাংশ ভোট

আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১২:১০
কাতালোনিয়া সরকার সোমবার জানিয়েছে, স্পেন থেকে বেরিয়ে গিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের ব্যাপারে কাতালোনিয়ায় যে গণভোট অনুষ্ঠিত হয় সেখানের ৯০ শতাংশ জনগণ এর পক্ষে সমর্থন জানিয়েছেন। যদিও মাদ্রিদ এ গণভোটকে নিষিদ্ধ ঘোষণা করেছে। 
 
এক সংবাদ সম্মেলনে এ আঞ্চলিক সরকারের মুখপাত্র জর্দি তুরুল জানান, ‘একটি প্রজাতন্ত্র থেকে বেরিয়ে এসে আপনি কাতালোনিয়াকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চান কিনা’ এমন প্রশ্নে এ অঞ্চলের ২০ লাখ ২০ হাজার লোক ‘হ্যাঁ’ ভোট দেন। তিনি আরো জানান, মোট ২২ লাখ ৬০ হাজার লোক এ ভোটাভুটিতে অংশ নেন। এএফপি।
 
ইত্তেফাক/সেতু