ট্রুডোর প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শিখ রাজনীতিবিদ জাগমিত সিং

আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৪:৩৭
কানাডার প্রথমসারির রাজনৈতিক দল ‘নিউ ডেমোক্রেটিক পার্টি’কে নেতৃত্ব দিতে যাচ্ছেন ৩৮ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত শিখ রাজনীতিবিদ জাগমিত সিং। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। 
IMG0
হিন্দুস্তান টাইমস বলছে, ২০১৯ সালে দেশটির আগামী নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রেুডোর প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন তিনি। এর মধ্যেই তিনি সেদেশের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে ট্রুডোর সমলোচনায় মুখর হয়েছেন। গত রবিবার সংখ্যালঘু গোষ্ঠীর ভারতীয় বংশোদ্ভূত এই শিখ আইনজীবীকে দলের সর্বোচ্চ পদের জন্য নির্বাচন করে কানাডার তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল। অনেকে এটাকে ঐতিহাসিক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। 
IMG1
ওইদিন টরন্টোর ওয়েস্টিন হারবার ক্যাসল হোটেলে এক সভায় ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়ে তিনি দলটির প্রধান হিসেবে মনোনীত হন। এর পরেই তিনি, কানাডার আগামী নির্বাচনে ট্রুডোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামার ঘোষণা দেন। এতে ব্যাপক উচ্ছ্বসিত জাগমিত সিং পুরো ব্যাপারটিকে ‘অবিশ্বাস্যভাবে গভীর সম্মান’ হিসেবে উল্লেখ করেছেন। হিন্দুস্তান টাইমস।
 
ইত্তেফাক/সেতু