সোয়াতে অল্পের জন্য বেঁচে গেলেন তালেবান বিরোধী নেতা

আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৮:৫৭
পাকিস্তানের উত্তরাঞ্চলে সোয়াত উপত্যকায় রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণ থেকে অল্পের জন্য বেঁচে গেলেন তালেবান বিরোধী এক নেতা। তবে দূর নিয়ন্ত্রিত ওই বোমায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার এ হামলার ঘটনা ঘটে। 
 
পুলিশ জানায়, সোয়াতের তালেবান বিরোধী স্থানীয় নেতা আহমেদ জেবের গাড়িকে লক্ষ্য করে ওই বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে তিনি বেঁচে গেলেও তার বাবা বোমার আঘাতে মারা যান। এতে তার ভাই মোহামেদসহ আরো কয়েকজন আহত হন। সোয়াতের পুলিশ প্রধান আখতার হায়াত খান জানান, দূর নিয়ন্ত্রিত আইইডি ( ইপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) এর মাধ্যমে বোমার বিস্ফোরণে তাকে হত্যা করা হয়। 
 
উল্লেখ্য ২০০৭ সালে সোয়াতের আংশিক নিয়ন্ত্রণ নেয় তালেবান জঙ্গিরা। পাকিস্তানের বাইরে এই ভূখণ্ডে তালেবানরা সেখানে শাসন চালাত। দুইবছর পর ধারাবাহিক সামরিক অভিযানে এটি তাদের নিয়ন্ত্রণ থেকে চলে আসে। কিন্তু নিয়ন্ত্রণ চলে আসলেও তারা বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে হামলা চালিয়ে তাদের শক্তিমত্তা প্রদর্শন করে আসছে। আহমেদ জেব স্থানীয় গ্রাম প্রতিরক্ষা কমিটির সদস্য। সরকার যখন জঙ্গি দমনে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছিল তখন তারা নিজেদের সংঘবদ্ধ করে গড়ে তোলে। 
 
ইত্তেফাক/সাব্বির