কাতালুনিয়ার স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে জেরার্ড পিকে দুদিন আগে বার্সেলোনা সমর্থকদের রাজসিক সংবর্ধনা পেয়েছেন। সেদিন ক্লোজ ডোর ম্যাচ শেষে প্রয়োজনে স্পেন দল ছাড়ার হুমকিও দেন তিনি। সেই পিকে সোমবার স্পেন দলের অনুশীলনে যোগ দিয়েছেন। তবে সেখানে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। বার্সেলোনার এই মিডফিল্ডারকে এক সমর্থক তো ‘জারজ’ বলেই গালি দেন।
IMG0
২০১০ ও ২০১৪ সালে দুবার স্পেন দলের হয়ে অংশ নিয়েছেন বিশ্বকাপে। স্পেনের ইউরো ও বিশ্বকাপ জয়ী দলের অন্যতম অংশীদার বার্সার ডিফেন্ডার পিকে। কিন্তু স্বাধীনতার প্রশ্নে তিনি কট্টর সমর্থক কাতালানদের। সেই পিকে যখন স্পেন দলের হয়ে ক্যাম্পে অংশ নেন তখন হাজার দেড়েক সমর্থক অনুমতি পান অনুশীলন দেখার।
IMG1
এর মধ্যে পিকের পক্ষে বিপক্ষে লেখা কিছু প্ল্যাকার্ড প্রদর্শন করেন সমর্থক। স্প্যানিশ ভাষায একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘পিকে জারজ, স্পেন তোমার জাতীয়তা।’ অপরটিতে লেখা ছিল, ‘আমার মা বলেছেন স্বাধীন হও, বাড়ি ছেড়ে চলে যাও।’ অপরটিতে এক সমর্থক লিখেছেন, ‘পিকে আমরা চাই না তোমরা চলে যাও। তোমাদের লাথি মেরে বের করে দেওয়া উচিত; তোমরা বিরক্তিকর।’-ডেইলি মেইল।
ইত্তেফাক/কেআই
