চরফ্যাশনের চরমানিকা এলাকার বুড়াগৌরাঙ্গ নদীতে মঙ্গলবার ইলিশ ধরার দায়ে ৩ জেলেকে ৭হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনোয়ার হোসেন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. খলিলুর রহমান (৬০), মো. বেচু মাঝি (৪৫) ও ছিঠু মাঝি (৪০)। তাদের কাছ থেকে ১০ কেজি ইলিশ মাছ এবং ৩শ’ মিটার জাল পাওয়া যায়।
ইত্তেফাক/আরকেজি
