সৌদি টেলিভিশনে এবার নারী শিল্পীর গান

আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ০৯:২৭
সৌদি আরবে টেলিভিশনে এবার নারী শিল্পীর গান সম্প্রচার করা হয়েছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন আল তাকাফিয়ায় গত ৩০ বছরের মধ্যে এই প্রথম কোনো নারী শিল্পীর কনসার্ট সম্প্রচার করা হয়েছে। এ নিয়ে রক্ষণশীল ঐ রাজতন্ত্রের পক্ষে বিপক্ষে শুরু  হয়েছে তুমুল বিতর্ক।
 
সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার ক’দিন পরেই নারীদের ওপর থেকে আরো একটি বিধিনিষেধ উঠে গেল। সৌদি আরবের স্থানীয় সময় মধ্যরাতে মিসরের কিংবদন্তিসম প্রয়াত শিল্পী উম্মে কুলসুমের কনসার্ট সম্প্রচার করা হয়। টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও ঐ নারী শিল্পীর গান লাইভ শোনার ব্যবস্থা করেছিলো আল তাকাফিয়া টিভি। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু