জঙ্গিগোষ্ঠীগুলোকে ইসলামাবাদের কথিত সমর্থনের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিকল্প ব্যবস্থা নেওয়ার আগে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ‘আরও একবার’ পাকিস্তানের সঙ্গে কাজ করতে চায়। প্রতিনিধি পরিষদের সশস্ত্র বিভাগ কমিটির শুনানিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস এমনটাই বলেছেন।
গত এক দশকে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্কের বেশ অবনতি ঘটেছে এবং আফগানিস্তান নিয়ে পাকিস্তানের ভূমিকায় বরাবরই প্রশ্ন উঠেছে। এরকম প্রেক্ষাপটে ম্যাটিস বলেন, ‘আমরা আরও একবার তাদের সঙ্গে কৌশলগতভাবে কাজ করব। যদি এবারও ব্যর্থ হই, তবে আমাদের প্রেসিডেন্ট প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। ’
এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। সেখানে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। গত ২১ আগস্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ এশীয় নীতি ঘোষণা করেন। এরপর থেকেই পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির চেষ্টা করছে। রয়টার্স
ইত্তেফাক/সাব্বির
