রাশিয়া সফরে সৌদি বাদশাহ

আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১১:০৫
রাশিয়া সফরে গেছেন সৌদি আরবের বাদশাহ সালমান। গতকাল বুধবার তিনি মস্কোর উদ্দেশ্যে রিয়াদ ত্যাগ করেন। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করবেন। দুই শীর্ষ নেতার বৈঠকে তেলের উৎপাদন এবং আঞ্চলিক নীতি ইস্যু গুরুত্ব পাবে। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য জানানো হয়। 
 
বাদশাহ সালমানের এই সফরে দুই দেশের মধ্যে তরল প্রাকৃতিক গ্যাস, পেট্রোকেমিক্যাল প্ল্যান্টসহ বিভিন্ন চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। তার সফরে জ্বালানি প্রকল্পে এক বিলিয়ন ডলারের একটি বিনিয়োগ চুক্তিও স্বাক্ষর হতে পারে। এই চুক্তিটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। তার অনুপস্থিতিতে দেশের শাসনভার দেখভাল করবেন তার পুত্র ৩২ বছর বয়সী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। নিউ ইয়র্ক টাইমস।
 
ইত্তেফাক/সেতু