সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কয়েকদিন পর পরই আপডেট দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ব্যবহারকারীদের জন্য আপডেট উন্মুক্ত করেছে স্কাইপ। নতুন আপডেটের ফলে গ্রুপ ভিডিও চ্যাটিংয়ে অংশগ্রহণকারীর সংখ্যায় অন্যান্য অ্যাপকে ছাড়িয়ে গেছে এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রযুক্তি সাইট ভার্জে।
স্কাইপের পক্ষ থেকে দাবি করা হয়, এটি একমাত্র প্লাটফর্ম যেখানে একসঙ্গে সবচেয়ে বেশি মানুষ গ্রুপ চ্যাটিং করতে পারে। অ্যাপলের ফেইস টাইম ভিডিও কলে একসঙ্গে অংশ নিতে পারেন ৩২ জন। আর নতুন আপডেটের আগে স্কাইপে একসঙ্গে যোগ দিতে পারতেন ২৫ জন গ্রাহক।
একসঙ্গে গ্রুপ কলে এতো গ্রাহক নিয়ন্ত্রণ করতে নোটিফিকেশনে কিছু পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি। আপডেটের আগে গ্রুপে কল করা হলে প্রতিজনের কাছে আলাদা আলাদাভাবে রিং গেলেও এবার বড় পর্দায় রিং না দেখিয়ে নোটিফিকেশনে গ্রাহককে জানানো হবে।
গ্রুপ কলের ২৫ জনের কম হলে এখনও ‘কল অর্গানাইজার রিং’ দেবে স্কাইপ। সূত্র : দ্য ভার্জ
