ঝিনাইদহে বাস খাদে, আহত ২০

আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১২:১৭
ঝিনাইদহ সদর উপজেলার কালা লক্ষীপুর নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
 
আহতরা হলেন— ঢাকার মিরপুর ১৩ নম্বর এলাকার মাসুদ মাহমুদ, ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকার সাইদুর রহমান, সদর উপজেলার চাকলা পাড়ার অপূর্ব, ব্যাপারীপাড়ার আব্দুর রশিদ, গৌতম, আরাপপুর এলাকার আকরাম হোসেনসহ ২০ জন।
 
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সকালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা পুর্বাশা পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কালা লক্ষীপুর নামক স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে ২০ জন আহত হন। পরে খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নয়জনকে ভর্তি করা হয়েছে। অন্যদের মাগুরা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়।
 

ইত্তেফাক/এএম।