২০১৯ সালে কানাডার ফেডারেল নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক জাগমিত সিং প্রতিদ্বন্দ্বিতা করবেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে।
জাগমিত সিং কানাডার তৃতীয় বৃহৎ রাজনৈতিক দল নিউ ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) নতুন নেতা নির্বাচিত হলেন। জাগমিত সিং ব্যক্তি জীবনে একজন আইনজীবী এবং অন্টারিও প্রাদেশিক সংসদের সদস্য। তার পিতা-মাতা ভারত থেকে অভিবাসী হয়ে কানাডায় এসেছিলেন।
এদিকে, দ্যা কানাডিয়ান প্রেস তিন রাজনৈতিক দলের জনসমর্থন প্রশ্নে জনমত সংগ্রহ করে। তাতে দেখা যায়, লিবারেল পার্টির পক্ষে যেখানে ৩৪ শতাংশ আর কনজারভেটিভ পার্টির পক্ষে মতামত ৩৩ শতাংশের। এনডিপির জনসমর্থন মাত্র ১৫ শতাংশ। এই ১৫ শতাংশ থেকে কি জাগমিত জয় লাভ করতে পারবেন, সেটাই এখন কানাডিয়ানদের প্রশ্ন!
ইত্তেফাক/জামান
