রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাকে সন্তোষ প্রকাশ করেছে জাতীয় পার্টি (জেপি)।
শুক্রবার লালমাটিয়াস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জেপির সম্পাদকমণ্ডলীর যৌথসভায় এ সন্তোষ প্রকাশ করা হয়। সভায় রোহিঙ্গা শরণার্থী সমস্যা যথাযথভাবে জাতিসেংঘে উত্থাপনের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।
সভায় বলা হয়, গণহত্যা থেকে জীবন নিয়ে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সেবায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসছে তাকে নজিরবিহীন বলা চলে। প্রধানমন্ত্রী এ জন্য ‘মানবতার জননী’ হিসাবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছেন। উপরোক্ত কারণে এবং সফল অস্ত্রোপচারের পরে সুস্থ্য হয়ে দেশে ফেরায় আগামীকাল শনিবার তাকে যে গণসম্বর্ধনা দেয়া হবে তাতে জেপি অংশগ্রহণ করবে। এ জন্য জাতীয় পাটি-জেপির সকল নেতাকর্মীকে সকাল সাড়ে ৯টায় সংসদ লেকের পাশে সমবেত হওয়ার জন্য জানানো হয়েছে।
জেপির নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, নাজমুন্নাহার বেবী, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন রেনু, যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম. সালাহউদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক এনামুল ইসলাম রুবেল, প্রচার সম্পাদক হুমায়ূন কবির তালুকদার রাজু, ক্রীড়া সম্পাদক আলী আব্দুল্লাহ টিংকু, পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়া খান, যুগ্ম প্রচার সম্পাদক মঞ্জুর হাবিব মঞ্জু, যুগ্ম ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন তালুকদার জুয়েল প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
