লাঞ্চ বিরতির পরই আমলার বিদায়

আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৮:০২
ব্লুমফন্টেইন টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চ বিরতির পরই সাজঘরে ফিরে গেছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। শুভাশিষ রায়ের করা ১১৪ তম ওভারের শেষবলে ইম্প্রোভাইজ করে খেলতে গিয়ে বলের লাইন মিস করেন আমলা। বল গিয়ে সোজ মিডল স্ট্যাম্পে আঘাত হানে।
 
আমলার বিদায়ে ডু প্লেসিসের সঙ্গে ২৪৭ রানের ম্যারথন জুটি ভেঙ্গে যায়। আউট হওয়ার আগে ১৩২ রান সংগ্রহ করেন আমলা।
 
এদিকে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার রান উৎসব চলছেই। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১১৬ ওভারে ৪ উইকেটে হারিয়ে ৫৪২ রান। অপরাজিত আছেন ডু প্লেসিস (১২৭) ও কুইন্টন ডি কক (৫) । রানরেট ৪.৬৭।
 
এর আগে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টি হানা দেয়। যে কারণে শনিবার ব্লুমফন্টেইন টেস্টের দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। বাংলাদেশ সময় দুপুর সোয়া তিনটায় খেলা শুরু হয়। খেলা শুরু হলে শতক তুলে নিয়েছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান আমলা ও অধিনায়ক ডু প্লেসিস।
 
শুক্রবার ম্যাচের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ৪২৮ রান তোলে দিন শেষ করে । এইডেন মার্করাম ১৪৩ ও ডিন এলগার ১১৩ রান করে আউট হন। হাশিম আমলা ৮৯ ও ফাফ ডু প্লেসিস ৬২ রান করে দিন শেষে অপরাজিত ছিলেন| প্রথম দিনে তিন উইকেটের দুটি শুভাশীষ রায় এবং অপর একটি নেন রুবেল হোসেন।
 
এর আগে দুই ম্যাচ সিরিজে পচেফস্ট্রুমে প্রথম ম্যাচে বাংলাদেশকে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা। ফলে সিরিজে তারা ১-০ ব্যবধানে এগিয়ে আছে।
 
ইত্তেফাক/ রেজা