কালুখালীতে ৮ জেলের কারাদণ্ডাদেশ

আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৯:৪৪
 
রাজবাড়ীর কালুখালীতে পদ্মা নদীতে মা ইলিশ ধরার অপরাধে আট জেলেকে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৩০ কেজি মাছ, দুই হাজার মিটার কারেন্ট জাল ও তিনটি নৌকা জব্দ করা হয়েছে। 
 
দণ্ড প্রাপ্তরা হলেন- পাবনা জেলার অদ্যহিত কুমার, রানা খান, ওলাদ কুমার হাওলাদার, সিদ্দিক খান, রুহুল আলী খান, দিনবন্ধু কর, রাজবাড়ী জেলার সোহেল রানা ও জামাল মণ্ডল।
 
কালুখালী উপজেলা নিবার্হী অফিস সূত্রে জানা যায়, শনিববার দুপুরে উপজেলা নিবার্হী অফিসার মো. নাজমুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেই সঙ্গে জব্দকৃত মাছ এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করেন।
 
ইত্তেফাক/কেকে