দক্ষ ও মানসম্মত গ্র্যাজুয়েট তৈরির মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে বিদ্যমান অগ্রগতির ধারা অব্যাহত রাখতে অপরিসীম ভূমিকা রাখছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এ প্রতিষ্ঠানটিতে ইদানীং ভয়াবহভাবে মাদক ছড়িয়ে পড়ছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি লক্ষণীয় উন্মুক্ত স্থানে ধূমপান। কিছু শিক্ষার্থী স্থান-পরিবেশের তোয়াক্কা না করে ধূমপান করায় সাধারণ শিক্ষার্থীরা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। এতে একদিকে যেমন বায়ুদূষণ হচ্ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে পড়াশোনার পরিবেশ। ইতিপূর্বেও মাদকের ব্যাপারে জানানো হলেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিতে না পারায় এ সমস্যা বেড়েছে চলেছে। তাই পরিস্থিতি উত্তরণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
মুসাদ্দিকুল ইসলাম তানভীর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
০
