মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। গত ৭ অক্টোবর শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর উত্তসূর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাইয়ুম মিয়াকে ৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
ইত্তেফাক/এএম।
