সম্প্রতি সিঙ্গাপুরের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস (আইএসপি)কে অবৈধ ইন্টারনেট স্ট্রিমিং ডিভাইসের এক্সেস বন্ধ করার নির্দেশ দিয়েছে দেশটির উচ্চ আদালত। এদের মধ্যে অনেকগুলো অ্যান্ড্রয়েড টিভি বক্স কয়েছে যা ব্যবহারকারীদের পাইরেটেড কনটেন্ট দেখায়। এই নির্দেশটি চলতি মাসের শুরুর দিয়ে দেয়া হয়েছে এ বিষয়ে এশিয়া ভিডিও ইন্ডস্ট্রি অ্যাসোসিয়েশন (এভিআইএ) জানিয়েছে, কপিরাইট সামগ্রী ও অবৈধ এক্সেসের জন্য এটি একটি স্বাগতিক পদক্ষেপ। কেবল অ্যান্ড স্যাটেলাইট ব্রডকাস্টিং অ্যাসোসিয়েশন অব এশিয়া এবং পাইরেসির বিরুদ্ধে কাজ করা সংগঠন সিএপি অত্র অঞ্চলের টেলকো ও ভিডিও কনটেন্ট নির্মাতা ও পরিশেবকদের প্রতিনিধিত্ব করে। এই সংগঠনের তালিকায় রয়েছে, ডিসকোভারি, সিংটেল. দ্য ওয়ান্ট ডিসনি কোম্পানি, ফক্স নেটওয়ার্ক গ্রুপ, এইচবিও এশিয়া, লা লিগা, নেটফ্লিক্স এবং প্রিমিয়ার ল্যাঙ্গুয়েজ। এভিআইএ জানিয়েছে, অ্যাপগুলো অ্যান্ড্রয়েড টিভি বক্সে আগেই সংযোজন করা হয়েছিল। এছাড়াও অপর একটি বণিজ্যিক দল জানিয়েছে, এই ধরনের অবৈধ স্ট্রিমিং ও অ্যাপ্লিকেশন বৈধ কনটেন্ট তৈরি ও সরবরাহে দারুন প্রভাব ফেলেছে। এভিআইএ এর সিইও লুইস বসওয়েল বলেন, ‘এভিআইএ উচ্চ আদালতের দেয়া অবৈধ স্ট্রিমিং সংক্রান্ত আদেশকে স্বাগত জানাচ্ছে। সূত্র : জেটডি নেট ডটকম
