পটিয়া বাইপাস সড়কে গতিরোধকের দাবিতে বিক্ষোভ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২১:৪৩

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

পটিয়া বাইপাস সড়কের প্রতিটি কানেক্টিং রোডের আগে গতিরোধকের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। সোমবার বাইপাস সড়কের ভাটিখাইন কানেক্টিং সড়ক এলাকায় মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ করা হয়।

এলাকাবাসীর দাবি, পাইপাস সড়ক নির্মাণের আগে কর্তৃপক্ষ এলাকার জনগণের নিরাপত্তার কথা ভাবেনি। সড়কটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার আগেই এলাকার একজন যুবক বাসের ধাক্কায় নিহত হয়। এতে একটি সিএনজি ট্রাক্সিও ধুমড়ে মুচড়ে যায়।

তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে অনতিবিলম্বে বাইপাস সড়কের প্রতিটি কানেক্টিং রোডে ওভার পাস, গতিরোধক নির্মাণ করে নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে। তা না হলে আগামীতে এলাকাবাসী আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা যুবলীগ নেতা আবু ছালেহ মোহাম্মদ শাহরিয়ার শাহরু, পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াছিন, নেছার উদ্দিন নাছির প্রমুখ।